NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ম্যানসিটি-টটেনহামের ছয় গোলের ম্যাচে জেতেনি কেউ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ম্যানসিটি-টটেনহামের ছয় গোলের ম্যাচে জেতেনি কেউ

শুরুতেই এগিয়ে গেল টটেনহাম। পিছিয়ে পড়লেও দ্রুতই ম্যাচে ফিরে আসে ম্যানচেস্টার সিটি। এরপর দুইবার এগিয়ে যায় পেপ গার্দিওলার দল কিন্তু দুইবারই ম্যাচে দারুণভাবে ফিরে আসে টটেনহাম৷ এতে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ শেষ হয়েছে ৩-৩ গোলে।

১৪ ম্যাচে ৯ জয়, ৩ ড্র ও ২ হারে ৩০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।

 
২৭ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, ৩১ পয়েন্টে দুইয়ে লিভারপুল। 

 

ইতিহাদ স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটেই টটেনহামকে এগিয়ে নেন সন হিউং মিন। তিন মিনিট পরে সেই সনের আত্মঘাতী গোলেই ম্যাচে ফেরে ম্যানসিটি।

 
৩১ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে প্রথমবার এগিয়ে যায় গার্দিওলার দল। 

 

এই অর্ধে আর ম্যাচে ফিরতে পারেনি স্পার্সরা। মধ্য বিরতি থেকে ফিরেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ৬৯ মিনিটে পেয়ে যায় সমতা ফেরানো গোলটিও।

 
সনের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন জিওভানি লো সেলসো। এরপর জমে ওঠে ম্যাচ। ৮১ মিনিটে জ্যাক গ্রিয়েলিশ জাল খুঁজে পেলে আবারো এগিয়ে যায় সিটি। তবে টটেনহাম হাল ছাড়েনি। ৯০ মিনিটে আবারো সমতা ফেরায়।
 
জনসনের ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান কুলুসেভস্কি। তাতে ম্যানসিটির কাছ থেকে জয় ছিনিয়ে নেয় টটেনহাম।