NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

বিএনপির সরকার উৎখাতের আন্দোলনে ব্যর্থ হয়েছে : বাহাউদ্দিন নাছিম


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ পিএম

বিএনপির সরকার উৎখাতের আন্দোলনে ব্যর্থ হয়েছে : বাহাউদ্দিন নাছিম

ঢাকা: দেশের জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপি সরকার উৎখাতের আন্দোলন করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 

রবিবার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি দিন তারিখ মিনিট সময় ঘোষণা দিয়ে সরকার উৎখাত করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের বিশ্বাস করে না। তাদের জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ প্রত্যাখ্যান করেছে। এই কারণে তাদের হরতালও ব্যর্থ হয়, অবরোধও ব্যর্থ হয়। যখন তারা হরতাল অবরোধ দেয়, তখন দেশের মানুষ তা প্রত্যাখ্যান করে তাদের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন করে। এই কারণে আমরা বার বার বলে আসছি, বাংলাদেশের মানুষ শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। তাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে চায় জনগণ।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সাংগঠনিকভাবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা। পরে তিনি তার মা ও বাবার কবর জিয়ারত করেন।