NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

গোপালগঞ্জের সাতপাড়ে শিক্ষক বনাম ব্যাংকার্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৫১ পিএম

গোপালগঞ্জের সাতপাড়ে শিক্ষক বনাম ব্যাংকার্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জঃ প্রতি বছরের ন্যায় এ বছরও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে উৎসাহ উদ্দীপনা ও প্রচুর দর্শক সমাগমের মধ্য দিয়ে শিক্ষক বনাম ব্যাংকার্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সাতপাড়, সাহাপুর বৌলতলী ইউনিয়নের শিক্ষক ব্যাংকার্সরা মিলে এ ফুটবল খেলার আয়োজন করেন। শনিবার (৯ জুলাই) বিকালে সাতপাড় দক্ষিনপাড়া শেখ রাসেল মনি স্টেডিয়ামে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। শিক্ষক খেলোয়াড়দের সঙ্গে ৩-০ গোলে চ্যাম্পিয়ান হয় ব্যাংকার্স খেলোয়াড়রা। তিন ইউনিয়নের প্রায় ৬০ জন শিক্ষক ব্যাংকার্স খেলোয়ার খেলায় অংশগ্রহন করেন।

এসময় সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি, বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় সরকার অনাদিসহ  বিভিন্ন শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিরা  উপস্থিত ছিলেন