NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, আরো নিখোঁজ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ এএম

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, আরো নিখোঁজ

মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা বাংলাদেশি নাগরিক বলে পেনাংয়ের এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অন্তত নয়জন শ্রমিক ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েন। নিখোঁজদের মধ্যে আরো বাংলাদেশি থাকতে পারেন।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ জানিয়েছেন, এখন পর্যন্ত উদ্ধারকারীরা আটকা পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন।

মোহাম্মদ উসুফ জানিয়েছেন, প্রথমে প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম পড়ে যায়। এরপর আরো ১৪টি বিম ভেঙে পড়ে।
ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন।

মোহাম্মদ উসুফ বলেন, এখন পর্যন্ত তারা নিহত তিনজনকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। গুরুতর আহত আরো দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, তাদের ধারণা ধসে পড়া কাঠামোর নিচে আরো চারজন এখনো আটকা আছে। এসব শ্রমিকরা সবাই বাংলাদেশি নাগরিক।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের উপ-পরিচালক জুলফাহমি সুতাজি বলেন, ভবনের কাঠামোর ওজনের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। ভারী স্থাপনা অপসারণ এবং ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর জন্য বড় যন্ত্র প্রয়োজন। অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত আছে।