NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

দ্রাবিড়ই থাকছেন ভারতের কোচ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:২৭ পিএম

দ্রাবিড়ই থাকছেন ভারতের কোচ

সব গুঞ্জনের অবসান। ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ পদে থাকছেন রাহুল দ্রাবিড়ই। আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ‘দ্য ওয়াল’ খ্যাত সাবেক এই তারকার সরে যাওয়া নিয়ে গুঞ্জন ছিল গণমাধ্যমে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ জানিয়ে দিল প্রধান কোচের পদে কোনো পরিবর্তন আসছে না।

 
রোহিত শর্মা ও বিরাট কোহলিদের কোচ পদে থাকবেন রাহুল দ্রাবিড়ই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রাবিড়কে কোচ পদে রেখে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটি বিসিসিআই।

 

নতুন করে দ্রাবিড়কে কত দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তা অবশ্য জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু সাবেক এই ব্যাটারই নন, তাঁর কোচিং স্টাফের সব সদস্যের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বিসিসিআই।

 
দ্রাবিড়কে প্রধান কোচের পদে রেখে দেওয়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিনি বলেন, ‘দ্রাবিড়ের দর্শন, পেশাদারি এবং পরিশ্রম ভারতের সাফল্যের অন্যতম কারণ। ভারতীয় দলের প্রধান কোচ হলে সব সময় চাপে থাকতে হয়। ওই চাপ মাথায় নিয়ে সে যেভাবে সাফল্য পেয়েছে তার জন্য ওকে শুভচ্ছো। বোর্ড ও দ্রাবিড়ের সঙ্গে বেশ সুসম্পর্ক।
 
দ্রাবিড় আবার কোচের দায়িত্ব নেওয়ায় আমি খুশি।’

 

বিশ্বকাপের ফাইনালের পরই আগের মেয়াদ শেষ হয়ে যায় দ্রাবিড়ের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় সাবেক এই ব্যাটারকে। রোহিতদের কোচ হওয়ার আগে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ছিলেন তিনি। ওই দায়িত্বে ভালো করার পর দ্রাবিড়ের হাতে তুলে দেওয়া হয় জাতীয় দলের প্রধান কোচের গুরুদায়িত্ব।

 

 

দ্রাবিড়ের অধীনে বড় কোনো শিরোপা জিততে পারেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল ভারত। এশিয়া কাপ অবশ্য জিতেছে তারা। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হেরেছে ভারত।