NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

নির্বাচনের আগে বিরোধীদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে : এইচআরডব্লিউ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১২ এএম

নির্বাচনের আগে বিরোধীদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে : এইচআরডব্লিউ

বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে কর্তৃপক্ষ বিরোধী নেতা ও সমর্থকদের লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। কর্তৃপক্ষের নিরপেক্ষভাবে সহিংসতার সব ঘটনা তদন্ত করা উচিত বলেও মত দিয়েছে সংস্থাটি। 

গতকাল রবিবার এইচআরডব্লিউ এর ওয়েবসাইটে ‘বাংলাদেশ : নির্বাচনের আগে সহিংস স্বৈরাচারী অভিযান’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের চলমান পরিস্থিতির কথা তুলে ধরে মন্তব্য করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি পরিকল্পিত সমাবেশ থেকে প্রায় ১০ হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 
চলমান সহিংসতায় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ।

 

সংস্থাটির এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার অভিযোগ করেছেন, এক দিকে সরকার কূটনৈতিক অংশীদারদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার দাবি করছে। একই সঙ্গে অন্যদিকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের দিয়ে কারাগার ভরাচ্ছে।

 

 

ব্লেকনার বলেন, ‘কূটনৈতিক অংশীদারদের স্পষ্ট করা উচিত, সরকারের স্বৈরাচারী দমন-পীড়ন ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতাকে বিপন্ন করবে।’

১৩ জন সাক্ষীর সঙ্গে সাক্ষাৎকার, ভিডিও এবং পুলিশের প্রতিবেদনের বিশ্লেষণের ভিত্তিতে হিউম্যান রাইটস ওয়াচ প্রমাণ পাওয়ার দাবি করেছে, নিরাপত্তা বাহিনী অত্যধিক শক্তি প্রয়োগ, গণগ্রেপ্তার, গুম, নির্যাতন এবং নির্বাচনসংক্রান্ত সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ী।

এইচআরডব্লিউ বলেছে, ২৮ অক্টোবরের সহিংসতার পর বিএনপি ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধের ডাক দেয়। ওই সময় এবং পরে পুলিশ, বিরোধী দলের সদস্য ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

 
যদিও চারদিকে সহিংসতা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পুলিশকে বিক্ষোভের জবাবে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে দেখা গেছে।