NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

গ্রিক দ্বীপের কাছে কার্গো জাহাজ ডুবে নিখোঁজ ১৩


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩০ এএম

গ্রিক দ্বীপের কাছে কার্গো জাহাজ ডুবে নিখোঁজ ১৩

গ্রিক এজিয়ান দ্বীপ লেসবসের কাছে কোমোরসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ রবিবার ঝোড়ো হাওয়ায় ডুবে গেছে। এতে নিখোঁজ ১৩ জনের জন্য একটি উদ্ধার অভিযান চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার র‍্যাপ্টর কার্গো জাহাজ থেকে একজন ক্রু সদস্যকে তুলে নেয়। তাকে লেসবস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

 

বাকি ১৩ জনের অবস্থা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস অ্যালেক্সিও কোনো বিস্তারিত না জানিয়ে বলেছেন, ‘তিনি হতবাক।’

পাঁচটি কার্গো জাহাজ, তিনটি উপকূলরক্ষী জাহাজ, বিমান বাহিনী ও নৌবাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনীর একটি ছোট যুদ্ধজাহাজ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লবণ বোঝাই পণ্যবাহী জাহাজটিতে ১৪ জন ক্রু সদস্য ছিলেন।

 
স্থানীয় সময় রবিবার ভোরে তুরস্কের উপকূলের কাছে লেসবস থেকে ৪.৫ নটিক্যাল মাইল (৮.৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে এটি ডুবে যায়।

 

১৯৮৪ সালে নির্মিত ১০৬ মিটারের জাহাজটি মিসরের দেখাইলা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

লেবাননে অবস্থিত জাহাজটির পরিচালন সংস্থার বরাত দিয়ে এথেন্স নিউজ এজেন্সি (এএনএ) বলেছে, ক্রুদের মধ্যে ১১ মিসরীয়, দুজন সিরীয় এবং একজন ভারতীয়।

এই মাসের শুরুর দিকে একটি ঐতিহাসিক গ্রিক যুদ্ধজাহাজ ঝোড়ো হাওয়ার কারণে বারবার একটি ডকে আঘাত করার পর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

 
ধারাবাহিক ঝড়ের মুখোমুখি হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি।