NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকেল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আজ দুইটি আসন বাদে বাকি ২৯৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের। আসন দুটি হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫।

 
এই দুই আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে।

 

রাজধানীর ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আলোচিত ব্যক্তিদের মধ্যে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছেন। সাকিব ঢাকা-১০ আসনেও মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

 
এ আসনে মনোনয়ন পেয়েছেন অভিনয় শিল্পী ফেরদৌস। এ ছাড়া, নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। 

 

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা ওবায়দুল কাদের মনোনয়ন পেয়েছেন নোয়াখালী-৫ আসনে। 

বিস্তারিত আসছে...