NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

এবারও মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

এবারও মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও মনোনয়ন পাননি অভিনেত্রী মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এই আসনে এবার মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান।

আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

 

 

গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করে অভিনেত্রী কালের কণ্ঠকে বলেছিলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন নিয়েছি। আমার এলাকাবাসী তৃণমূলের মতামত যদি যাচাই করা হয় তাহলে আমি শতভাগ আশাবাদী নমিনেশন ইনশাআল্লাহ আমি পাবো।

 
দলীয় মনোনয়ন আমাকে দেয়া হবে। আর যদি পাই তাহলে আমার এলাকার জন্য কাজ করবো। যেহেতু আমাদের কৃষি এলাকা তাদের ফোকাস করবো আর নারী উন্নয়নে কাজ করবো।’

 

মাহি আরও বলেছিলেন, ‘আর আমি যদি মনোনয়ন না পাই তাহলে আমি পেলে ঠিক যতটুকু কাজ করতাম তার থেকে কোন অংশে কম করবো না।

 
দলকে জিতানোই হচ্ছে মূল লক্ষ্য।’

 

এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির।

 
১১ বছরে চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও।