NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বিমানে নারীর চিৎকার, এ কি কান্ড ঘটল তার সাথে !


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৩ এএম

বিমানে নারীর চিৎকার, এ কি কান্ড ঘটল তার সাথে !

যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে ডেনভারগামী ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানে এক নারীর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে উড়ন্ত বিমানে এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমাকে কিডন্যাপ করা হয়েছে’। বুধবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর।

 

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের পোস্ট করা ৪ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত বিমানে একজন নারী চিৎকার করছেন। ওই নারী বিমানের সারি সারি সিটের ওপর দিয়ে উদ্ভটভাবে লাফালাফি করছেন।

ভিডিওতে দেখা যায়, সহযাত্রী ও এয়ারলাইন্সের কর্মীরা তাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এ সময় যাত্রী ও ক্রুদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

 

ভিডিওতে নারীকে বলতে শোনা যায়, আমাকে বাধা দেবেন না। আমাকে কিডন্যাপ করা হয়েছে। চিৎকার করতে করতে একজন এয়ারলাইন্স কর্মীকে আঘাতও করতে দেখা যায়।

 

পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর একজন যাত্রী ক্রু সদস্যের সঙ্গে কথা বলতে যান। কিন্তু ওই নারী চিৎকার করতেই থাকেন।

এ সময় বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এয়ারলাইন্সের কর্মীরা নারীকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অন্যান্য যাত্রীদের তাদের আসনে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, পরে বিমানটি জরুরিভাবে ডালাসে অবতরণ করে। সেখান থেকে পুলিশ ওই নারীকে আটক করে নিয়ে যায়।

ওই নারী কেন এমন কাণ্ড ঘটালেন এ বিষয়ে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এখনও কোনো বক্তব্য দেয়নি।