NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

তামিম-বিসিবি বৈঠক হয়নি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

তামিম-বিসিবি বৈঠক হয়নি

তামিম ইকবালের কাছে তাঁর ক্রিকেটীয় ভবিষ্যৎ জানতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রবিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তারিখ উল্লেখ করে বলেছিলেন, ‘তামিম ২২ নভেম্বর আমাদের সঙ্গে বসবে।’

গতকাল ছিল ২২ নভেম্বর।

 
হিসাব অনুযায়ী বিসিবি-তামিমের বৈঠক হওয়ার কথা। বিসিবি অফিসে একটি বৈঠকও হয়েছে বটে, সেখানে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশাসের সঙ্গে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন। হয়নি বিসিবি-তামিম বৈঠক।

 

তামিমের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জালাল ইউনুসের কাছে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় তিনি বললেন, ‘না এখনো বসা হয়নি।

 
’ কেন বসা হয়নি সে প্রসঙ্গ এড়িয়ে গেলেও কবে হবে এই বৈঠক? এমন প্রশ্নের উত্তরে জালাল বললেন, ‘এটা তো আনুষ্ঠানিক কিছু না যে দিনক্ষণ চূড়ান্ত করে কথা বলতে হবে।’

 

সেদিন প্রশ্ন উঠেছিল, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থেকেও তামিম দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন কি না? এমন প্রশ্নে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়ার কথা বলেছিলেন জালাল ইউনুস। তিনি বলেছিলেন, ‘ওর (তামিম) কাছ থেকে জেনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।’