NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ওয়ানডে ক্রিকেটের প্রেমে পড়েছেন কামিন্স


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৪৬ এএম

ওয়ানডে ক্রিকেটের প্রেমে পড়েছেন কামিন্স

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরে। বিশ্বকাপ শুরুর পর এই আলোচনা আরো বেগবান হয়েছে। টুর্নামেন্টের শুরুতে গ্যালারির শূন্যতা দেখেই আলোচনাটা আবার উঠেছিল। যদিও বিশ্বকাপ যত এগিয়েছে, গ্যালারিতে দর্শকের উপস্থিতির সঙ্গে এই আলোচনাও উবে যায়।

 

 

বিশ্বকাপ শিরোপা জয়ের রাতে এবার অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, ওয়ানডে ক্রিকেটের প্রেমে পড়েছেন তিনি। ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অজিরা। এই আনন্দের রাতে ওয়ানডে ক্রিকেট আরো এগিয়ে যাওয়ার আশাও করেছেন কামিন্স, ‘কারণটা আমরা বিশ্বকাপ জেতার জন্যও হতে পারে, কিন্তু এই বিশ্বকাপে আমি আবার ওয়ানডে ক্রিকেটের প্রেমে পড়েছি।’

কামিন্স আরো যোগ করেন, ‘আমার মনে হয়, চিত্রটা এমন যে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ (বিশ্বকাপে)।

 
এটা দ্বিপক্ষীয় সিরিজের চেয়ে কিছুটা ভিন্ন। আমি বোঝাতে চাচ্ছি, বিশ্বকাপের এত সমৃদ্ধ ইতিহাস, আমি তাই নিশ্চিত এই সংস্করণ অনেক দিন ধরে থাকবে। অনেকগুলো দুর্দান্ত ম্যাচ হয়েছে, গত কয়েক মাসে অনেক অসাধারণ গল্পও ছিল। আমি তাই মনে করি, অবশ্যই এই সংস্করণের জন্য একটা জায়গা থাকা দরকার।