NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

বিএনপি নির্বাচনে এলে আইন দেখে সিদ্ধান্ত : ইসি রাশেদা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:০০ এএম

বিএনপি নির্বাচনে এলে আইন দেখে সিদ্ধান্ত : ইসি রাশেদা

ঢাকা: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে অবশ্যই তাদের সুযোগ রয়েছে। আমার জানামতে আগেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগ পেয়েছিলেন। অংশ নিতে চাইলে কীভাবে কী করা যাবে, নিশ্চয় আমরা আলোচনা করবো। আইন-কানুন দেখবো, এরপর যে সিদ্ধান্ত হয়।’

 

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘ওনারা (বিএনপি) আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরায়ে দেব, এটা হবে না।’ 

রাশেদা সুলতানা বলেন, ‘তারা যদি এই তফিসলের মধ্যেই আসে, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই।

এ ছাড়া, যদি বাড়ানোর (সময়) প্রয়োজন হয়, আমরা বাড়াবো।’

 

জাতীয় পার্টি (জাপা) তফসিল পেছানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, ‘এই বিষয়টাতে আমরা কিছুই বলব না। অগ্রীম বলার সময় এখনো আসেনি।

যখন আসবে, যেটা হবে সেটাই বলব।’

 

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের প্রতি আস্থা রাখেন। আসেন, নির্বাচন করেন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তাদের যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন। নিশ্চয় আমরা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করব।’