NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
Logo
logo

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪২ এএম

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া

ঢাকা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তবে গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

হাইকমিশনার বলেন, ‘সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। গত কয়েক দিনের সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।’

 

আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তবে এরজন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ। বাংলাদেশে সেই সুযোগ রয়েছে, বিনিয়োগকারীরাই সেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।’

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময়ও অস্ট্রেলিয়া উচ্চমানের সমর্থন দিয়েছে।

আজকে আমরা সে দেশে পড়ালেখা করার জন্য ভিসা প্রক্রিয়াকে সহজ করে দেওয়ার কথা বলেছি।’ 

 

তিনি বলেন, ‘আমরা যে ১০টি দেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আমাদের এক্সপোর্ট প্রতিনিয়ত বাড়ছে। আমরা তাদের কাছ থেকে মাতারবাড়ির জন্য কয়লা আমদানি করছি। এছাড়া গম, দুধ ও পশম আনছি।’

 

তিনি আরো বলেন, ‘তারা এদেশে শিক্ষা, দক্ষ জনশক্তি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী। আমি বলেছি আমাদের প্রচুর জনশক্তি আছে। তাদের দেশে অনেক জমি খালি পড়ে আছে। ঐখানে কাজ করার অনেক সুযোগ আছে। আমরা তাদের অদক্ষ এবং আধা দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেছি। নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হয়নি বলেও মন্ত্রী উল্লেখ করেন।’