NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বুমরাহ আর রোহিত-জাদুতে ১০ উইকেটে ইংল্যান্ড বধ করল ভারত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৮ এএম

>
বুমরাহ আর রোহিত-জাদুতে ১০ উইকেটে ইংল্যান্ড বধ করল ভারত

নিউজিল্যান্ডকে তিন টেস্টে ধবলধোলাই করার পর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও ইংলিশরা দোর্দণ্ড প্রতাপে উড়িয়েছিল বিজয় কেতন। অথচ ভারতের বিপক্ষে রঙিন পোশাক গায়ে চড়াতেই সে কী ছন্দপতন! টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটা হলো রীতিমত ধ্বংসাত্মক।

ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করল জস বাটলারের ইংল্যান্ড। ভারতের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে তারা। স্বাগতিকদের দেওয়া ১১১ রানের লক্ষ্য ১৮৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে রোহিত শর্মার ভারত।

 

টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। এরপর শুরু সফরকারীদের ধ্বংসযজ্ঞ। প্রথম ৬ ব্যাটসম্যানের ৪ জনই ফিরেছেন রানের খাতা খোলার আগেই, টেস্ট অধিনায়ক বেন স্টোকস তো প্রথম বলেই ধরেছেন প্যাভিলিয়নের পথ। সাদা বলের অধিনায়ক বাটলার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, তবে দলীয় সর্বোচ্চ ৩০ রানে পৌঁছানোর পরই তার পথ রোধ করেন মোহাম্মদ শামি।

যদিও এদিন বিধ্বংসী বোলিংয়ে ইংলিশদের কোমর ভেঙে দিয়েছেন টেস্ট অধিনায়কত্বের অভিষেকে এই ইংল্যান্ডের কাছে হারের মুখ দেখা জশপ্রীত বুমরাহ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন এই পেসার। তার বোলিং তোপেই ২৫.২ ওভারে ১১০ রান গুঁটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

 

১১১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে ভারত। অধিনায়ক রোহিত শর্মার ৭ চার ও ৫ ছয়ে সাজানো ৫৮ বলে ৭৬ এবং শিখর ধাওয়ানের ৫৪ বলে ৩১ রানের ধীরস্থির ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ১৪ এবং ১৬ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে লর্ডস এবং ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে।