NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৬ পিএম

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তার আগের বার্তাই তুলে ধরেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশি একজন সাংবাদিক বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা ও বিরোধী কয়েকটি দলের তা প্রত্যাখান করার তথ্য তুলে ধরেন। ওই সাংবাদিক এ বিষযে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান।

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে আমরা যে বার্তা দিয়েছি তা এখনো একই আছে।

 
শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচন—বাংলাদেশের জনগণ যা চায় তাই আমরা চাই।’

 

ম্যাথু মিলার বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করিনা। একটি দলের বিরূদ্ধে আরেকটি দলের অবস্থানকে সমর্থন করি না।’

ম্যাথু মিলার আরো বলেন, ‘আমরা চাই, সব রাজনৈতিক দল সংঘাত এড়িয়ে চলুক ও সংযম পালন করুক এবং শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করুক।

 

 

রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি এবং রাষ্ট্রদূতের নিজের ও দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, ‘বিদেশে দূতাবাসগুলোতে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার। কূটনীতিকদের প্রতি হুমকিকে আমরা খুব গুরুত্বের সঙ্গে নেই।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘কূটনীতিকদের প্রতি সহিংসতা ও সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য। রাষ্ট্রদূত হাসকে হুমকির বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে বারবার তুলে ধরেছি।

 

 

ম্যাথু মিলার বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী আমাদের কূটনৈতিক মিশন ও কূটনৈতিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। আমরা বাংলাদেশ সরকারকে এই বাধ্যবাধকতা পূরণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।’