NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অধিনায়কত্ব নিয়ে বাবরের সঙ্গে আলোচনা প্রকাশ্যে আনবেন না রমিজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪০ এএম

অধিনায়কত্ব নিয়ে বাবরের সঙ্গে আলোচনা প্রকাশ্যে আনবেন না রমিজ

ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে পাকিস্তানের। সেমিফাইনালের আগে পাকিস্তানের এই বিদায় সমালোচনার মুখে ফেলেছে বাবর আজমদের। গুঞ্জন আছে, বিশ্বকাপের পরে অধিনায়কত্ব হারাতে পারেন বাবর।

নিজের অধিনায়কত্ব নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে কথা হয়েছে বাবরের।

 
বিষয়টি রমিজ নিজেই নিশ্চিত করেছেন। তবে দুজনের মধ্যে ঠিক কী কথা হয়েছে, সেটা প্রকাশ্যে আনতে চান না রমিজ।

 

রমিজ এটুকু জানিয়েছেন, বাবরকে দেখে তাঁর খুব হতাশ মনে হয়েছে। তিনি বলেছেন, ‘বাবরকে দেখে খুব হতাশ মনে হয়েছে।

 
তার কথাবার্তায়ও হতাশার ছাপ স্পষ্ট। কারণ পাকিস্তান বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকতে পারেনি। কিন্তু বাবর খুবই পরিপক্ব, সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে।’

 

একই সঙ্গে রমিজ এটাও বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে বাবরের সঙ্গে যে কথা হয়েছে, সেটা সবার সামনে আনতে চাই না।

 
’ পাকিস্তানের বিশ্বকাপ অভিযান অবশ্য ভিন্ন বার্তা দিয়ে শুরু হয়েছিল। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারায় তারা। কিন্তু এরপর আর পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখা যায়নি।