NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশের ইনিংস থামল ৩০৬ রানে


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১২:২৮ পিএম

>
বাংলাদেশের ইনিংস থামল ৩০৬ রানে

বাংলাদেশের স্কোরবোর্ডের দিকে তাকালে আপনার একটা মিশ্র অনুভূতি কাজ করবে। হতাশ হতেও দুইবার ভাববেন। আবার খুশি হতে গিয়েও একই অবস্থা হবে।

হতাশ হতে দুইবার ভাববেন কারণ, ওপর থেকে নিচ পর্যন্ত সব ব্যাটারই তো রান পেয়েছেন।

 
তাহলে খুশি হতে গিয়ে কেন একটু ভ্রু কুঁচকাবেন? কারণ ক্রিকেটে একটা কথা আছে, ইনিংস ভালোভাবে শুরু করলে সেটা নির্দিষ্ট ব্যাটারকে টেনে নিতে হয়। বাংলাদেশের সব ব্যাটারই ভালো শুরু পেয়েছেন। কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া একজনও ইনিংস বড় করতে পারেননি।

 

হৃদয়ের ইনিংসে যাওয়ার আগে শুরু থেকে একটু দেখা যাক।

 
দুই ওপেনারই দুরন্ত শুরুর পরও হতাশ করেছেন। দুজনেই আউট হয়েছেন ৩৬ রানের ইনিংস খেলে। তানজিদ হাসান তামিমের ইনিংসে ৬ চার। লিটনের ইনিংসে ৫ চার।
 
ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ৭৬ রান।

 

লিটন-তানজিদ মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। তিনি রানআউট হয়ে ফিরেছেন ৪৫ রান করে। এরপর উইকেটে আসা মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ৩২ রানে। রানআউট হওয়ার আগে তাঁর ২৮ বলের ইনিংসে ৩ ছক্কা ও এক চার।

 
কিন্তু দুর্দান্ত খেলতে থাকা মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সর্বোচ্চটা বাংলাদেশ পেল কই?

 

একই পথে হেঁটেছেন মুশফিকুর রহিম। তাওহিদের সঙ্গে তাঁর ইনিংসটি যখন বড় হবে ভাবা হচ্ছিল, সেই মুহূর্তে মুশফিক আউট হয়েছেন ২১ রানে। ব্যাটারদের ইনিংসের পূর্ণতা দিতে না পারার মাঝে তাওহিদ খেলেছেন ৭৪ রানের ইনিংস। পাঁচ আর দুই ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৯ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছে ৩০৬ রানের সংগ্রহ। এখন কাজটা বোলারদের।