NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ পিএম

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

ঢাকা: আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

তিনি বলেছেন, সরকার তাদেরই গ্রেপ্তার করছে, যারা আগুন সন্ত্রাসে যুক্ত, হুকুমদাতা-অর্থদাতা-নির্দেশদাতা, আয়োজনকারী। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। এদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাছান মাহমুদ। 

তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসীরা আসলে রাষ্ট্রের ওপর হামলা চালাচ্ছে। রাষ্ট্রের তিনটি অঙ্গের একটির প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তাঁর বাড়িতে হামলার অর্থ বিচার বিভাগের ওপর হামলা। জাজেস কমপ্লেক্স, পুলিশ হাসপাতাল এবং সবাইকে অবাক করে দিয়ে এই আইডিইবি ভবনেও হামলা চালানো হয়েছে। এটি পেশাজীবীদের সংগঠন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আওয়ামী লীগও না, বিএনপিও না। এখানে কেন হামলা চালাল– এটি আমার বোধগম্য নয়।

বিএনপির সঙ্গে বিদেশিদের সম্পর্ক নিয়ে তিনি বলেন, বিএনপি মনে করেছিল, তাদেরকে যারা একটু বাতাস দিচ্ছিল, তারা বাতাস দিতে দিতে দোলনায় চড়িয়ে শিশুদের মতো ফিডার খাইয়ে ক্ষমতার দোলনায় চড়িয়ে দেবে। কিন্তু যারা সাউন্ড গ্রেনেডের আওয়াজেই পালিয়ে যায়, তাদের কেউ আর বাতাস দেবে না।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি মানবতার শত্রু, দেশের শত্রু। ক্ষমতায় যাওয়ার জন্য এরা বিদেশি বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। সে কারণে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে একটি শব্দও বলেনি। বরং নিজেদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য এরা দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না।

এ সময় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন তথ্যমন্ত্রী। 
‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। এতে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 