NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কলঙ্কজনক : ম্যাথুজ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১২:১২ এএম

সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কলঙ্কজনক : ম্যাথুজ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ড্রেসিং রুমে ফেরার পথে তাঁর চোখেমুখে ছিল হতাশা। দলের হারে সেই হতাশা আরো গাঢ় হওয়ার কথা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথুজ জানিয়েছেন, তিনি কোনো ভুল করেননি।

 
 

 

ম্যাথুজ বলেছেন, ‘আমি কোনো ভুল করিনি। দুই মিনিট ছিল আমার ক্রিজে গিয়ে তৈরি হতে। কিন্তু আমার হেলমেটে গড়বড় হয়ে গিয়েছিল। অবশ্যই সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কলঙ্কজনক যদি তারা এভাবে ক্রিকেট খেলতে চায়।

 

 

আম্পায়ারদের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন ম্যাথুজ, ‘আমি যদি দেরি করতাম, যদি দুই মিনিট পার হয়ে যেত, তাহলে কথা ছিল। আইন বলছে দুই মিনিট পার হলে এটা প্রযোজ্য হবে। আমার হেলমেট ভেঙে যাওয়ার পরও পাঁচ সেকেন্ড বাকি ছিল। আম্পায়ার আমাদের কোচকে বলেছেন, আমার হেলমেট ভেঙেছে তারা সেটা দেখেননি।

 
এটা কাণ্ডজ্ঞানের বিষয়। মানকাডিং বা অবস্ট্রাকটিং ফিল্ড আউট নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এক্ষেত্রে আমি সময়ের আগে গিয়েছি, এরপর আমার হেলমেট কাজ করছিল না। আমি ইচ্ছাকৃতভাবে কোনো সময়ক্ষেপণ করিনি। এটা একদমই কলঙ্কজনক।
 

 

ম্যাচশেষে রীতি অনুযায়ী বাংলাদেশ দলের সঙ্গে হ্যান্ডশেকও করেনি শ্রীলঙ্কা। এ নিয়ে ম্যাথুজ বলেছেন, ‘যে আপনাকে সম্মান করে, তাদের প্রতি সম্মান দেখানো দরকার। তাদের খেলাটার প্রতি সম্মান রাখা উচিত। আমরা সবাই এই সুন্দর খেলাটার দূত। আম্পায়ারসহ আপনি যদি সম্মান না করেন, কাণ্ডজ্ঞান কাজে না লাগান। আর কি বলার আছে।’