NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

অবরোধ ঘিরে ১৩ ঘণ্টায় ১২ বাসে আগুন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ পিএম

অবরোধ ঘিরে ১৩ ঘণ্টায় ১২ বাসে আগুন

ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতসহ অন্যন্য দলের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। বিরোধী দলগুলোর এই কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৩ ঘণ্টায় অন্তত ১২টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে এমন তথ্য জানা গেছে।

 গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে, নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহনের একটি বাসে, রাত ৮টায় গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শনিবার রাত পৌনে ১২টার দিকে অনাবিল নামের একটি বাসে আগুন দেয়।

এ ছাড়া ভোলার চরফ্যাশনের নতুন বাসস্ট্যান্ড এলাকায় যমুনা এক্সপ্রেস নামের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শনিবার রাত ২টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুর আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়। রাত ৩টা ৫২ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। 

 

এ ছাড়া রবিবার অবরোধ শুরুর আগেই ভোর ৪টায় রাজধানীর ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেট এলাকায় একটি বাসে, প্রায় একই সময় রাজধানীর শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ নামের একটি বাসে, ভোর ৫টা ১৭ মিনিটে রাজধানীর মিরপুর-৬ নম্বরে একটি বাসে ও সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের ভোগরায় একটি বাসে আগুন দেওয়ার তথ্য পায় ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিএনপির ডাকা প্রথম দফার তিনদিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ৩১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।