NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ডাচ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল জার্মান ক্লাবের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ এএম

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ডাচ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল জার্মান ক্লাবের

শেষ পর্যন্ত আনোয়ার আল গাজির সঙ্গে চুক্তি বাতিল করল জার্মান ক্লাব মেইঞ্জ। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে ফিলিস্তিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় এই ডাচ ফুটবলারকে অব্যাহতি দিয়েছে জার্মান ক্লাবটি।

শুক্রবার এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘তাৎক্ষণিকভাবে আনোয়ার আল গাজির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিচ্ছে।' কেন এই সিদ্ধান্ত সেটাও পরিষ্কার করে জানিয়েছে মেইঞ্চ, ‘খেলোয়াড়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট এবং মন্তব্য করেছে, তার প্রতিক্রিয়া অনুযায়ী ক্লাব এ ব্যবস্থা গ্রহণ করেছে।

 

 

গত ১৭ অক্টোবর ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রথমবার পোস্ট করেন গাজি। এতে তাকে সতর্ক করা হয় এবং পোস্ট মুছে ফেলেন তিনি। পরবর্তী সময়ে গত বুধবার আবারও পোস্ট করলে তাঁর সঙ্গে চুক্তি বাতিলেরই সিদ্ধান্ত নেয় মেইঞ্জ।

ক্লাব থেকে অব্যাহতি পাওয়ার পরেই গাজি জানিয়েছেন, তাঁর এই সমর্থন অব্যাহত থাকবে।

 
এ সিদ্ধান্তে মোটেও বিচলিত নন এই ফুটবলার। ঘোষণা দিয়েছেন, একা হলেও সত্যের পক্ষে দাঁড়াবেন। তিনি বলেছেন, ‘সত্যের পাশে দাঁড়ান। আপনাকে যদি একা লড়তে হয় তবুও।
 
গাজার নিরপরাধ ও বিপন্ন মানুষগুলোর সঙ্গে তুলনা করলে আমার চুক্তি হারানোর ক্ষতি কিছুই নয়।’ 

 

পিএসভি থেকে এ মৌসুমেই মেইঞ্জে নাম লেখান গাজি। তিন ম্যাচে মাত্র ৫১ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। ডাচ ক্লাব আয়াক্সে ক্যারিয়ার শুরু ২৮ বছরের এই উইঙ্গারের। এ ছাড়া লিলে, অ্যাস্টন ভিলা, এভারটনের মতো ক্লাবে খেলেছেন তিনি।