NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ বৃহস্পতিবার, নজর ইরান ও নির্বাচন ১৬ বছর পর ফাইনালে স্পেন, অশ্রুসিক্ত বিদায় ফ্রান্সের ‘এসব সহ্য করব না’, ফটোগ্রাফারদের জারিন খানের কড়া বার্তা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
Logo
logo

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ১০ মিটার গভীরে মাটিচাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তবে নিহত শ্রমিকদের নাম প্রকাশ করেনি পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, বেলা ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।