NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

আজ সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২৩ পিএম

আজ সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল

বিএনপি-জামায়াতের রবিবারের (২৯ অক্টোবর) হরতাল চলছে। এতে রাজধানীর সড়ক মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। তবে গণপরিবহণ কম হলেও ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়ছে। অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন কম থাকায় সাধারণ মানুষজনকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে।

 
তারা অনেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে গন্তব্যে ছুটছেন। 

 

এদিকে, গতকাল সংঘর্ষ চলাকালে মঞ্চ ত্যাগ করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। মাইকের আওয়াজ বন্ধ করে দেওয়ায় তিনি হ্যান্ডমাইকে এই ঘোষণা দেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশ হামলা করে তাঁদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে।

 
তিনি নেতাকর্মী ও জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

 

পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক বিজ্ঞপ্তিতে এই হরতালের বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলা, গুলিবর্ষণ ও অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে এই হরতাল হবে।

এদিকে, সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামীও।

 
শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

 

সর্বশেষ ২০২০ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপি হরতাল পালন করেছিল। 

ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইল, বিজয়নগর এলাকায় সংঘর্ষ এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকায় বারবার বিকট শব্দের মধ্যে হরতালের ঘোষণা এলো। তবে হরতালে সড়কে পরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।