NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

৬৫০০ ছাড়াল গাজায় নিহতের সংখ্যা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৬ এএম

৬৫০০ ছাড়াল গাজায় নিহতের সংখ্যা

৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ছয় হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে নিহত শিশুর সংখ্যা দুই হাজার ৭০৪। এ ছাড়া আহত হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে বুধবার এসব তথ্য জানান।

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে গণহত্যা সংঘটিত হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় আরো জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪৪ শিশুসহ ৭৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

 

গাজার স্বাস্থ্য ব্যবস্থা তুলে ধরতে গিয়ে মুখপাত্র বলেন, নিরলস আক্রমণ এবং গুরুতর সংকটের মধ্যে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিষেবার বাইরে চলে গেছে। হামলা ৫৭টি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু ও ক্ষতিগ্রস্থ করেছে এবং ৭৩ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ২৫টি অ্যাম্বুলেন্স এখন পরিষেবার বাইরে রয়েছে।

সর্বশেষ এবং এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক গাজা যুদ্ধ শুরু হয় ৭ অক্টোবর।

 
যখন হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। এতে দেশটির এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। পাশাপাশি ২২২ জনকে হামাস জিম্মি করেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক বোমাবর্ষণ করছে।