NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৫১


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৫ এএম

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৫১

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, ইসরায়েলের চলমান বোমাবর্ষণের কারণে গাজায় নিহতের সংখ্যা বেড়ে চার হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে এক হাজার ৮৭৩ শিশুও রয়েছে। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ২৪৫ হয়েছে।

এ ছাড়া ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে এক হাজার ২৩ জন নারী রয়েছে বলেও এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কুদরা জানিয়েছেন।

 

৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের মাধ্যমে গাজায় সংঘাত শুরু হয়েছিল।

 
সেদিন হামাস গাজার সীমান্ত ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায়। এরপর থেকে গাজায় ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়েছে।

 

এদিকে গাজা একটি ভয়ানক মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে।

 
সেখানে বিদ্যুৎ নেই। পানি, খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহও শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শনিবার মিসর থেকে মানবিক ত্রাণবাহী ২০টি ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করে। ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল গাজায় প্রথম সহায়তা বিতরণ।