NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ইহুদি নেতা খুন, পার্কে মিলল দেহ


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ইহুদি নেতা খুন, পার্কে মিলল দেহ

যুক্তরাষ্ট্রে একটি ইহুদি উপাসনালয়ের সভাপতি সামান্তা উলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাড়ির কাছে একটি পার্ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ বলেছে, তারা শনিবার একটি ফোন পেয়ে লাফায়েত পার্কে যান এবং সেখানে সামান্তার দেহ খুঁজে পান। তাদের ধারণা, সামান্তাকে বাড়িতেই হত্যা করা হয়েছে।

 

 

পুলিশ কুকুর নিয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়েছে। তবে কে বা কেন ইহুদি নেতাকে হত্যা করেছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

কর্মকর্তারা ‘ডেট্রয়েটের মহান তরুণ নেতাদের একজন’ হিসেবে সামান্তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল টুইটারে লিখেছেন, তিনি ‘সামান্তার নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পেরে হতবাক ও আতঙ্কিত’।

 

 

এ ছাড়া গভর্নর গ্রেচেন হুইটমার এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ বলে বর্ণনা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘সামান্তা ছিলেন আলোর উৎস, তাঁর সম্প্রদায়ের একটি আলোকবর্তিকা, যিনি মিশিগানকে একটি ভালো জায়গা হিসেবে তৈরি করতে কঠোর পরিশ্রম করেছিলেন।’