NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জয়ের পর পাকিস্তানকে নিয়ে যে চিন্তার কথা বললেন ওয়ার্নার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ পিএম

জয়ের পর পাকিস্তানকে নিয়ে যে চিন্তার কথা বললেন ওয়ার্নার

প্রথম দুই ম্যাচে হার। পরের দুই ম্যাচ জিতে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। বিশেষ করে আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে প্যাট কামিন্সদের ঝাঁজ দেখেছে পাকিস্তান। ৬২ রানের জয়ে বেশ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স।

 
উচ্ছ্বাস ছুঁয়ে গেছে ডেভিড ওয়ার্নারকেও।

 

দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও হয়েছেন। ম্যাচ শেষে দলের জয়ের সঙ্গে পাকিস্তান নিয়েও চিন্তার কথা শোনা গেছে ওয়ার্নারের কণ্ঠে।

 
বেঙ্গালুরুর ব্যাটিং বান্ধব উইকেটে শুরু থেকে ম্যাচ ভালোভাবে ছিল পাকিস্তান। কিন্তু পঞ্চম ব্যাটার ইফতেখার আহমেদ আউট হওয়ার পর ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ।

 

পাকিস্তান শেষ ৫ উইকেট হারিয়েছে ৩৬ রানে। ওয়ার্নারের চিন্তার জায়গাটা এখানেই, 'পাকিস্তান শেষ ৫ উইকেট হারিয়েছে ৩৬ রানে।

 
এটা খুবই চিন্তার বিষয়। বিশেষ করে যে টুর্নামেন্টে নেট রান রেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে সম্ভবত তাদের বোলিংটা আরও বেশি কষ্ট দেবে।'

 

নিজের ইনিংস নিয়ে ওয়ার্নার বলেছেন, 'আমার ব্যাটিং নিয়ে খুবই খুশি। ভালো টাইমিং পেয়েছি।

 
ভালো টাইমিং পাওয়া সব সময় দারুণ ব্যাপার।'