NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পাকিস্তানের বোলারদের নিয়ে বিশেষ পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ পিএম

পাকিস্তানের বোলারদের নিয়ে বিশেষ পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে পাকিস্তানি বোলারদের নিয়েই সবচেয়ে বেশি চর্চা করা হয়েছিল। শাহীন আফ্রিদি, হারিস রউফ, শাদাব খানদের নিয়ে প্রত্যাশা ছিল উঁচুতে। কিন্তু নেদারল্যান্ডস ম্যাচ এক পাশে রাখলে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বল হাতে প্রত্যাশা মেটাতে পারেননি তাঁরা। যে কারণে পাকিস্তানি বোলারদের নিয়ে তেমন বিশেষ ভাবনা ভাবছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

 

 

আগামীকাল বেঙ্গালুরুতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচে দুটিতে জিতেছে পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৮১ রানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। তবে ভারত ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন বাবর আজমরা।

 
মিডল ওভারে তেমন উইকেট নিতে পারেননি আফ্রিদিরা। বরং রান খরচ করেছেন অনেক। এদিকে টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া।

 

পাকিস্তান ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে প্রতিপক্ষে বোলারদের নিয়ে করা প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, ‘আমার মনে হয় না, পাকিস্তানের বোলারদের নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে।

 
ম্যাচের মাঝামাঝি অবস্থাতেই ওয়ানডে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। হয় ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে আর না হয় বোলিংয়ে ব্রেক থ্রু নিয়ে। অবশ্যই তাদের দলে কয়েকজন গতিময় বোলার আছে। যারা বিপদ ঘটাতে পারে।’

 

বেঙ্গালুরুতে হাই স্কোরিং ম্যাচ হবে মনে করেন কামিন্স, ‘বেঙ্গালুরুর মতো মাঠে ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

 
আমি সাহস করেই বলছি, এখানে হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে পিচ সব সময়ই ভালো থাকে। তাই এখানে ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ।’ আইসিসি