NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

‘আমি আর ৪ বছর বাঁচব, আমাকে জামিন দেন’, আদালতকে বিএনপির দুলু


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০৩ এএম

‘আমি আর ৪ বছর বাঁচব, আমাকে জামিন দেন’, আদালতকে বিএনপির দুলু

ঢাকা: আদালতের কাছে নিজেকে অসুস্থ দাবি করে জামিন চেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘চিকিৎসক বলেছেন, আমি আর চার বছর বাঁচব। তার মধ্যে এক বছর চলে গেছে। আমাকে চিকিৎসা করার জন্য জামিন দেন।’

 

রাজধানীর বাড্ডা থানার নাশকতার মামলায় গ্রেপ্তারের পর সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে হাজির করা হলে সেখানে তিনি এসব কথা বলেন।

আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রিপন উদ্দিন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। বুধবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে শুনানি শুরু হয়।

 

এ সময় আসামি দুলু নিজে কথা বলতেন চান। বিচারক অনুমতি দিলে তিনি বলেন, ‘এক মাস পরপর আমার কেমোথেরাপি দিতে হয়। আমেরিকা থেকে ওষুধ না আসায় গত ৩ অক্টোবর দিতে পারিনি। এখন মেডিসিন এসেছে।

কেমোথেরাপি দিতে অনেক টাকা লাগে; কিন্তু ম্যানেজ করতে পারছিলাম না। অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করেছি। চিকিৎসক বলেছেন, আমি আর চার বছর বাঁচব। তার মধ্যে এক বছর চলে গেছে। আমাকে চিকিৎসা করার জন্য জামিন দেন।