NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুরস্কার উৎসর্গ করলেন মুজিব


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুরস্কার উৎসর্গ করলেন মুজিব

কদিন আগে আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রশিদ খান। আজ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ক্ষতিগ্রস্তদের জন্য ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেছেন মুজিব-উর-রহমান। ১০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুজিব।

বিশ্বকাপে আজ নিজেদের সেরা দিনটা কাটিয়েছে আফগানিস্তান।

 
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মুজিব বলেছেন, 'এই ট্রফিটা আমি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মানুষের প্রতি উৎসর্গ করছি। এটি এমন কিছু যা আমরা দল হিসেবেও করতে পারি। আমি একজন খেলোয়াড় হিসেবে করলাম।'

 

ইংল্যান্ডকে হারানো আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি।

 
মুজিব বলছেন এটা তাঁদের জন্য গর্বের মুহূর্ত, 'বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত। পুরো দলের জন্য দুর্দান্ত অর্জন। এমন কিছুর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। বোলার এবং ব্যাটারদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স।