NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভারত ম্যাচের আগে বাংলাদেশকে কটাক্ষ করে বিজ্ঞাপন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

ভারত ম্যাচের আগে বাংলাদেশকে কটাক্ষ করে বিজ্ঞাপন

বিশ্বকাপের ম্যাচে আগামী ১৯ অক্টোবর পুনেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ ঘিরে বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে। সেখানে বাংলাদেশকে কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

ক্রিকেট মাঠে প্রতিবেশী দুই দেশের লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর উত্তাপ ছড়িয়ে পড়ে।

 
এবার বিশ্বকাপের ম্যাচ ঘিরেও সেই আবহ তৈরি হচ্ছে। যার শুরুটা হলো স্টার স্পোর্টসের মাধ্যমে। 

 

৩০ সেকেন্ডের যে বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে স্টার স্পোর্টস, শুরুতে দেখানো হয় ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। এরপর দৃশ্যপটে হাজির হন বাংলাদেশের জার্সি পরা এক সমর্থক।

 
বহুল আলোচিত 'নাগিন ড্যান্স' দিতে দেখা যায় সেই সমর্থককে। ব্যাকগ্রাউন্ডে বীণের শব্দ, ভারতের জার্সি পরা দুইজন সমর্থক উপভোগ করছেন সর্পনৃত্য। বাংলাদেশের জার্সি পরে সর্পনৃত্য করা ব্যক্তি হিন্দিতে বলেন, আমরা ভারতের মাটিতে ভারতকে হারাব।

 

এরপর ভারতীয় এক সমর্থক বীণ বাজানোর অভিনয় করেন, যা বাংলাদেশের সমর্থক শুনতে পাননি।

 
আরেক ভারতীয় সমর্থক বলেন, এটা হলো বিজয়ধ্বনি। যা ভারতের মাটিতে ভারতের বিপক্ষে তোমরা কখনোই শোনোনি, এবারও শুনতে পাবে না।

 

বিজ্ঞাপনের শেষদিকে কোহলির হাঁকানো একটি কাভার ড্রাইভ এসে আঘাত করে বাংলাদেশের সমর্থকের গায়ে, এমন দৃশ্য দেখানো হয়। আর পর্দায় লেখা ভেসে ওঠে- নাগিন ডান্স? কোনো সুযোগই নেই।

এই বিজ্ঞাপনকে ভালোভাবেই নেননি বাংলাদেশি সমর্থকরা।

 
অনেকে প্রশ্ন তুলেছেন নীতি-নৈতিকতা। অনেকে মন্তব্য করেছেন, শেষ দ্বিপক্ষীয় সিরিজ আর এশিয়া কাপের স্মৃতি মনে করো। কেউ লিখেছেন, এর জবাব মাঠে দেওয়া হবে।