NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৬:৪০ পিএম

প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ

ভারতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তুলেছে বিজেপি। এ বিষয়ে নির্বাচন কমিশনে জানানো অভিযোগে বলা হয়েছে, ভোটের ঘোষণার পরও মধ্যপ্রদেশের মাণ্ডালায় গিয়ে স্কুল শিক্ষার্থীদের মাসিক বৃত্তি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পাশাপাশি কংগ্রেস শাসিত ছত্তিসগড়ের জন্যও তিনি ওই বৃত্তি কর্মসূচির ঘোষণা করেন।

বিজেপির দাবি, প্রিয়াঙ্কার ঘোষণা দেশের ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।

 

 

মধ্যপ্রদেশ বিজেপির আইন সেলের নেতা পঙ্কজ ওয়াধওয়ানি শনিবার বলেন, ‘১২ অক্টোবর মাণ্ডালার সভায় প্রিয়াঙ্কা প্রথম থেকে দ্বাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৫০০ থেকে এক হাজার ৫০০ রুপি বৃত্তি দেওয়ার কথা ঘোষণা করেন। আদর্শ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের ঘোষণার পর কোনো রকম আর্থিক প্রলোভন দেখানো যায় না। কিন্তু প্রিয়াঙ্কা সেই কাজটি করেছেন। তাই আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি।

 
 

গত ৯ অক্টোবর ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ২৩০ আসনের মধ্যপ্রদেশে এক দফায় ভোটগ্রহণ হবে ১৭ নভেম্বর। গণনা হবে ছত্তিসগড়, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরামের সঙ্গে আগামী ৩ ডিসেম্বর। ২০১৮ সালের বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথায়ই জ্যোতিরাদিত্য শিণ্ডের সাহায্যে দুই ডজন বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবরাজ সিংহ চৌহান।

 
এবার একাধিক জরিপ ইঙ্গিত দিচ্ছে, কংগ্রেস নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে পারে ওই রাজ্যে।