NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

গাজা ও লেবাননে ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ফেলা হচ্ছে : এইচআরডাব্লিউ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৪ পিএম

গাজা ও লেবাননে ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ফেলা হচ্ছে : এইচআরডাব্লিউ

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) গাজা উপত্যকা এবং লেবাননে ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ফেলার অভিযোগ তুলেছে। ইসরায়েলের বিরুদ্ধে এই বিতর্কিত যুদ্ধাস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এর আগে গাজায় নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ফেলার অভিযোগ করে ফিলিস্তিনিও। দেশটির ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে গত বুধবার আলজাজিরা জানিয়েছিল, গাজার আল-কারামা এলাকায় সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী।

 

 

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-কারামার বোমা হামলার একটি ভিডিও পোস্ট করেছিল মাইক্রোব্লগিং প্ল্যাটফরম এক্সে (আগে টুইটার নামে পরিচিত ছিল)। এবার মানবাধিকার গোষ্ঠী এইচআরডাব্লিউ একই অভিযোগ আনল। অত্যন্ত দাহ্য এই রাসায়নিক পদার্থ কখনো কখনো সামরিক বাহিনী এলাকা চিহ্নিত করতে ব্যবহার করে। তবে এই বোমা মানুষকে মারাত্মকভাবে পুড়িয়ে ফেলতে পারে।

 
অস্ত্র হিসেবে এটি অত্যন্ত বিপজ্জনক।

 

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বর্তমানে গাজায় সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহারের বিষয়টি তারা জানে না। লেবাননের বিষয়েও তারা কোনো মন্তব্য করেনি।

এইচআরডাব্লিউ বলেছে, তারা গাজা এবং লেবাননে ধারণ করা ভিডিওগুলো বিশ্লেষণ করেছে।

 
যাতে সাদা ফসফরাসের আর্টিলারি শেল বিস্ফোরিত হতে দেখা যাচ্ছে। গাজায় এএফপি বার্তা সংস্থার তোলা ছবিগুলোতে আকাশে বিস্ফোরিত সাদা ফসফরাস বোমার সাদা রেখা দেখা যাচ্ছে। সাদা ফসফরাস যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন তা জ্বলে ওঠে এবং ঘন সাদা ধোঁয়া উৎপন্ন করে।

 

হিউম্যান রাইটস ওয়াচ অধিকার গোষ্ঠীটি একটি বিবৃতিতে বলেছে, ‘গাজা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। সেখানে সাদা ফসফরাসের ব্যবহার বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

 
বেসামরিকদের এমন ঝুঁকিতে ফেলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।’ সাদা ফসফরাস আন্তর্জাতিক আইনের অধীনে নিষিদ্ধ নয়। তবে মানুষের ওপর এর ক্ষতিকর প্রভাবের কারণে এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। ইসরায়েলের সশস্ত্র বাহিনী ২০০৮-২০০৯ সালে গাজায় আক্রমণের সময় সাদা ফসফরাস ব্যবহার করেছিল। বেশ কয়েকটি অধিকার গোষ্ঠী ওই সময় যুদ্ধাপরাধের অভিযোগ করেছিল।