NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আর্জেন্টিনা-বাংলাদেশকে যেভাবে মিলিয়ে দিল ফিফা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৫ এএম

আর্জেন্টিনা-বাংলাদেশকে যেভাবে মিলিয়ে দিল ফিফা

ফুটবল ঘিরে আর্জেন্টিনা-বাংলাদেশের বন্ধন এখন আর অজানা নয় কারো। গত বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশে যে মাতামাতি, তাতে আর্জেন্টাইনদের দারুণ প্রতিক্রিয়া নজর এড়ায়নি নিশ্চয় ফিফারও। সে কারণেই কি আগামীকাল এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরুর আগে ফিফা বিশ্বকাপের ফেসবুক পেজে এমন অভূতপূর্ব।

ছবিটা এডিট করেই তৈরি করা হয়েছে।

 
যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে এশিয়ারও কয়েকজন খেলোয়াড় এক দল হয়ে লাইন আপ করেছেন। আসল চমকটা হলো ছবিতে লিওনেল মেসির পাশেই কাঁধে কাঁধ রেখে যিনি দাঁড়িয়েছেন সেই ফুটবলারটি বাংলাদেশের। ১১ জনের ওই দলে মেসি ও বাংলাদেশ এভাবেই পাশাপাশি। বাংলাদেশের যে ফুটবলারটির মুখ ফিফা ব্যবহার করেছে সেটি সাজ্জাদ হোসেনের।
 
সাজ্জাদ যদিও আগামীকাল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রাক-বাছাই প্লে অফের দলে নেই। সেটি হয়তো গুরুত্বপূর্ণও না। ছবিতে আর্জেন্টিনা-বাংলাদেশকে যেভাবে মিলিয়েছে সেটিই এখন সবার আলোচনায়।