NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রাহুল-কোহলির ব্যাটে জয়ে শুরু ভারতের


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৪৯ এএম

রাহুল-কোহলির ব্যাটে জয়ে শুরু ভারতের

বিশ্বকাপের ফাঁকা গ্যালারি আজ পঞ্চম ম্যাচে এসে পূর্ণতা পেয়েছিল। স্বাগতিক ভারতের ম্যাচ, এ জন্যই যে দর্শক মাঠমুখী হয়েছিল তা আর বলার প্রয়োজন পড়ে না। হতাশ হয়ে ফিরতে হয়নি স্বাগতিক সমর্থকদের। লোকেশ রাহুল ও বিরাট কোহলির ব্যাটে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত।

 

 

অজিদের দেওয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পরাজয়ের শঙ্কা চোখ-রাঙিয়েছিল ভারতকে। মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারে ‘গোল্ডেন ডাক’-এ ফেরেন ইশান কিষান। পরের ওভারে জস হ্যাজেলউডের শিকার রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। ২ রানে ৩ উইকেট হারায় ভারত।

 
এখান থেকে কোহলি-রাহুলের ব্যাটে খেলায় ফেরে স্বাগতিকরা।

 

চতুর্থ উইকেটে ১৬৫ রানে জুটিতে দলকে টেনে তোলেন কোহলি-রাহুল। অর্ধশতক হাঁকিয়ে কোহলি হাঁটছিলেন শতকের দিকে। তবে ব্যক্তিগত ৮৫ রানে হ্যাজেলউডের বলে আউট হন তিনি।

 
১১৬ বলে ইনিংসে ৬টি চার মারেন কোহলি। হার্দিক পান্ডিয়াকে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন রাহুল। ১১৫ বলে অপরাজিত থাকেন ৯৭ রানে। ৮টি চার ও ২টি ছয় আসে তার ব্যাট থেকে। হার্দিক অপরাজিত থাকেন ১১ রানে।
 

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে থাকেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মার্শকে তৃতীয় ওভারেই তুলে নেন বুমরাহ। স্টিভেন স্মিথ নেমে সেই চাপ কিছুটা আলগা করার চেষ্টা করেন।

দলীয় ৭৪ রানের মাথায় ৪১ করে ফিরে যান ওয়ার্নার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি স্মিথও। ৪৬ করা এই ব্যাটারকে বোল্ড করেন জাদেজা। এরপর ধস নামে অজি শিবিরে। মার্নাস লাবুশেন ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন ১৫ রানে। 

শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানে সুবাদে দুই শর কাছাকাছি সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। তিন বল বাকি থাকতে অল আউট হয় ১৯৯ রানে। রবীন্দ্র জাদেজা ৩টি, জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট পান।