NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

রাতের পার্টিতে নেচে ভাইরাল হলেন শ্রাবন্তী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

রাতের পার্টিতে নেচে ভাইরাল হলেন শ্রাবন্তী

মুম্বাইয়ের পার্টিতে নেচে দারুণ সময় কাটালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর নাচের একটি ভিডিও অনলাইনে বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাতের পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ খোশমেজাজে রয়েছেন অভিনেত্রী।

শুক্রবার কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে গেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই মুহূর্তে অভিনেত্রীর ব্যস্ততা তুঙ্গে।

 
হাতে রয়েছে একগুচ্ছ কাজ। সেই আবহেই কলকাতা থেকে মায়ানগরীর উদ্দেশে উড়ে গেলেন শ্রাবন্তী। আর সেখানেই সপ্তাহান্তে রাতের পার্টিতে মাতলেন বন্ধুবান্ধবদের সঙ্গে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল অনলাইনে।
 

 

সূত্রের খবর অনুসারে, মুম্বাইয়ে এক সপ্তাহের কাজ রয়েছে শ্রাবন্তীর। সেই কাজ সেরেই কলকাতায় ফিরছেন তিনি। তবে শহরে ফেরার পরও তার ব্যস্ততা বহাল থাকছে। কারণ, তারপরই আগরতলায় উড়ে যাবেন তিনি।

 
সেখানকার কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে আরও দশ দিন। পুজার আগে টলিউড নায়িকার ব্যস্ততা যে তুঙ্গে, তা বেশ বোঝা যাচ্ছে।

 

অন্যদিকে ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কোনোপ্রকার ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি।

 
তাই ইতিমধ্যেই ঘোড়সওয়ারের তালিম নেওয়া শুরু করেছেন ময়দানে। শুধু তাই নয়, এই সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণও নিচ্ছেন। সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন শ্রাবন্তী। পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা, কথা বলার ধরণ শিখতে হচ্ছে তাকে।