NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সবার মধ্যে বিশ্বাস ছিল আমরা পারব : সাকিব


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:৪৪ এএম

সবার মধ্যে বিশ্বাস ছিল আমরা পারব : সাকিব

ধর্মশালায় ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিলেন আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার। বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল আফগানরা। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের বড় সংগ্রহ গড়তে দেননি সাকিব-মিরাজরা। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস ছিল, শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়াবে তাঁর দল।

 

 

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রানের পুঁজি পায় আফগানিস্তান। যদিও শুরুটা ভালো করেছিল আফগানরা। প্রথম ৮ ওভারে ৪৭ রান নেন ইব্রাহিম ও গুরবাজ।

 
নবম ওভারে ইব্রাহিম জাদরানের উইকেট তুলে নিয়ে জুটি ভাঙেন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে গুরবাজ ও রহমতের ৩৬ রানের জুটিও ভেঙে বাংলাদেশকে ম্যাচে রাখেন সাকিব। এরপর আর লড়াই করতে পারেনি আফগানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
 

 

সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ নেন ৩টি করে উইকেট। শরিফুল ২টি এবং তাসকিন ও মুস্তাফিজ নেন ১টি করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বোলারদের প্রশংসা করেছেন সাকিব, ‘আমরা শুরুটা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। তবে সবার মধ্যে বিশ্বাস ছিল, যদি আমরা একটি উইকেট তুলে নিতে পারি তাহলে দ্রুত আরো উইকেট নিতে পারব। এটা সহজ ছিল না; কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি তাতে বেশ খুশি।

 

 

অল্প লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম শান্ত হাফসেঞ্চুরি করেছেন। এই দুজনকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘মেহেদী ও নাজমুল ভালো খেলে আসছে। সব সময় তারা দলের জন্য পারফরম করতে চায়।’