NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

দুই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ১১:০৮ পিএম

দুই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীর মক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত পৃথক দুই বিবৃতিতে দুই এমপির প্রতি গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীর মক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম এ কে এম শাহজাহান কামালের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 
 

 

অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুম আবদুস সাত্তার ভূঁইয়ার পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ শনিবার ভোর ১৭ মিনিটের ব্যবধানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল ও আবদুস সাত্তার ভূঁইয়া মারা যান। এর মধ্যে ৩টা ২ মিনিটে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং ৩টা ১৯ মিনিটে এ কে এম শাহজাহান কামাল মারা যান।