NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অশ্বিনের ‘নতুন অস্ত্র’ দেখে বিশ্বকাপ দলে নেওয়ার দাবি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

অশ্বিনের ‘নতুন অস্ত্র’ দেখে বিশ্বকাপ দলে নেওয়ার দাবি

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ হয়নি ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের দল ঘোষণার পর থেকেই দেশটির ক্রিকেটাঙ্গনে অশ্বিনকে বিশ্বকাপে খেলানোর দাবি উঠছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে সেই দাবি আরও জোরালো করেছেন অশ্বিন। অশ্বিনের ক্যারাম বলটাই এতদিন ছিল তার বড় অস্ত্র।

 
কিন্তু গত রবিবারে ম্যাচে তাকে রিভার্স ক্যারাম বল করতে দেখা যায়! এটাই কি অশ্বিনের নতুন অস্ত্র?

 

সোমবার মার্নাস লাবুশেনকে অশ্বিন যে বলে বোল্ড করলেন, সেই বলটি অস্ট্রেলিয়ার ব্যাটার জীবনে কখনও খেলেছেন কি না সন্দেহ। আউট হওয়ার পর অবাক হয়ে তিনি অশ্বিনকে দেখছিলেন! ডাগআউটে বসে থাকা ওয়াশিংটন সুন্দরও হতবাক হয়ে যান। তিনি মাঠের ঘটনা আবার দেখার জন্য টিভির দিকে নজর দেন। ক্যামেরায় অশ্বিনের গ্রিপ দেখে বোঝা যায়, তিনি রিভার্স ক্যারাম বল করেছেন।

 
 গত দু’বছর ধরে এই বিশেষ বল করার ধরন অনুশীলন করছেন অশ্বিন।

 

এর আগে তার ক্যারাম বলটি ডানহাতি ব্যাটারদের বাইরের দিকে যেত। কিন্তু ডানহাতি ব্যাটারেরা কৌশলটা বুঝে ফেলায় শুধু বাঁহাতি ব্যাটাররা অশ্বিনকে খেলতে ঝামেলায় পড়তেন। দ্বিতীয় ওয়ানডেতে তো বাঁহাতি ডেভিড ওয়ার্নার অশ্বিনকে সামলাতে ডানহাতে ব্যাটিং শুরু করেছিলেন।

 
কিন্তু তিনি জানতেন না, অশ্বিন নতুন অস্ত্রে শান দিয়েছেন। যে বল আগে ডানহাতি ব্যাটারদের বাইরের দিকে যেত, একই জায়গায় বল ফেলে তিনি সেই বল সোজা রাখছেন!

 

এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন অক্ষর প্যাটেল। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেও তিনি খেলতে পারবেন না।এমন অবস্থায় অশ্বিন বিশ্বকাপ দলে ঢুকতে পারেন বলে মনে করছেন অনেকে। ভারতের বিশ্বকাপ দলে এমনিতেই তিনজন বাঁহাতি স্পিনার আছেন- কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।

 
 ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন করা যাবে। তাই একই ধরনের তিন জন স্পিনারের বদলে অশ্বিনকে নেওয়ার দাবি উঠতে শুরু করেছে।