NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

রাতে মাঠে নামছে মায়ামি, খেলবেন কি মেসি?


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

রাতে মাঠে নামছে মায়ামি, খেলবেন কি মেসি?

শেষবার কবে মেসিকে ক্লান্ত হতে দেখেছেন, এমন প্রশ্নটা কিছুটা জটিলই বটে। অন্তত মেসি ভক্তদের জন্য। ইউরোপিয়ান ফুটবলের ব্যস্ত সূচির মাঝে বছরের পর বছর পারফর্ম করে গিয়েছিলেন এই আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। তবে ৩৬ বছরের মেসি এখন ক্লান্ত। ইকুয়েডরের বিপক্ষে বদলি হয়েছেন, বলিভিয়ার বিপক্ষে মাঠেই নামেননি। 

আন্তর্জাতিক সেই সূচি শেষ করে এবার তিনি ফিরেছেন ক্লাব ইন্টার মায়ামিতে। যেখানে বাংলাদেশ সময় রাত তিনটায় খেলতে নামবে জেরার্ডো টাটা মার্টিনোর দল। তবে মেসিকে এই ম্যাচে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েই গিয়েছে। কোচ মার্টিনো নিশ্চিত না করলেও গুঞ্জন আছে, মেসি এই ম্যাচ খেলতে নামছেন না। 

মায়ামি কোচ মার্টিনো অবশ্য মেসিকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি। তার ভাষ্য অনুযায়ী, মেসি এখন পর্যন্ত ভালোই আছে, তবে সামনের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে, ‘তার (মেসি) ব্যাপারে আমরা সতর্ক থাকব, কারণ সামনে অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’ 

এর আগে মেসির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের আগে জানিয়েছিলেন, মেসি পুরোপুরি ফিট হতে পারেননি। অনুশীলনে অস্বস্তি থাকায় শেষ পর্যন্ত বাছাইপর্বের ম্যাচ খেলা হয়নি তার। এবার ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। 

ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন লিওনেল মেসি। গড়ে প্রতি চারদিনে খেলতে হয়েছে একটি করে ম্যাচ। সেপ্টেম্বরের বাকি সময়টায় আছে আরও ৪ ম্যাচ। যার মাঝে আছে ইউএস ওপেন কাপের ফাইনাল। সুস্থ অবস্থায় মেসিকে পেতে তাই কিছুটা অপেক্ষা করতে রাজি ইন্টার মায়ামি।