NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

লি‌বিয়ার বন্যা দুর্গতদের জন্য বাংলা‌দে‌শের ত্রাণ হস্তান্তর


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৭:৪৪ এএম

লি‌বিয়ার বন্যা দুর্গতদের জন্য বাংলা‌দে‌শের ত্রাণ হস্তান্তর

লিবিয়ার বন্যা দুর্গত মানুষের জন্য বাংলা‌দে‌শের পাঠা‌নো ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী দেশ‌টির হিউম্যানিটারিয়ান রিলিফ এজেন্সির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় লি‌বিয়ার হিউম্যানিটারিয়ান রিলিফ এজেন্সির নিকট বাংলা‌দে‌শের ত্রাণ সামগ্রী হস্তান্তর ক‌রেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস জানায়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা ও আল-মার্জসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে জরুরি মানবিক সহায়তার পদক্ষেপ নেওয়া হয়।

তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস ডিভিশনের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট, জরুরি ওষুধপত্র এবং ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের সি-১৩০ এয়ারক্রাফট শুক্রবার বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে। এসময় লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলকে স্বাগত জানান। 

পরে রাষ্ট্রদূত লিবিয়ার হিউম্যানিটারিয়ান রিলিফ এজেন্সির নিকট বাংলাদেশ সরকারের ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় লিবিয়ার দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্যা দুর্গত জনগণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় লিবিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিশেষ করে, প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।