NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পাকিস্তান নাকি শ্রীলঙ্কা, পরিসংখ্যান কার পক্ষে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

পাকিস্তান নাকি শ্রীলঙ্কা, পরিসংখ্যান কার পক্ষে

১৯৯২ এর চ্যাম্পিয়ন বনাম ১৯৯৬ এর চ্যাম্পিয়ন। গত এশিয়া কাপের দুই ফাইনালিস্ট। ক্রিকেটের ধ্রুপদী লড়াইয়ের একটি পাকিস্তান বনাম শ্রীলঙ্কার। দুই দল এর আগে বহুবার উপহার দিয়েছে অসাধারণ সব ম্যাচ। আজ আরও একবার এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি মুখোমুখি হচ্ছে। এবার অবশ্য ফাইনাল না, বরং অলিখিত সেমিফাইনালে নামতে হচ্ছে তাদের। জয়ী দল চলে যাবে এশিয়া কাপের ফাইনালে। আর পরাজিত দল থাকবে দর্শক সারিতে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় মাঠে নামবে দুই দল। পাকিস্তান এবং শ্রীলঙ্কা এর আগে ১৫৫ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যার মাঝে ৯২ বার জয় পেয়েছে পাকিস্তান আর লঙ্কানরা জয় পেয়েছে ৫৮ ম্যাচে। এছাড়া একটি ম্যাচ হয়েছে টাই। চার ম্যাচে আসেনি কোন ফলাফল।

 

এই ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসায় মোট ২৫ ম্যাচ খেলেছে পাকিস্তান। যার মাঝে ১৪ ম্যাচে দেখেছে জয়ের মুখ। সাফল্যের হার ৫৬ শতাংশ। লঙ্কানদের বিপক্ষে এই মাঠে ১৯ ম্যাচ খেলে ১১ ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। বিপরীতে লঙ্কানরা এই মাঠে খেলেছে ১২২ ম্যাচ। যার মধ্যে ৭৫ ম্যাচে জয় এসেছে। হারতে হয়েছে ৪০ ম্যাচে। জয়ের হার ৬১ শতাংশের বেশি।

কলম্বোর এই ম্যাচের আগে পাকিস্তানের বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। নিজেদের সবশেষ ম্যাচ থেকে ৫ টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে দুই বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ঘরের মাঠে ফাইনাল খেলতে মরিয়া লঙ্কানরা পাবে নিজেদের সেরা স্কোয়াডকেই।

দুই দলের সবশেষ ১০ দেখায় ৯ বারই জয় পেয়েছিল পাকিস্তান। ওয়ানডেতে সবশেষ ২০১৫ সালে পাকিস্তানকে হারিয়েছে লঙ্কানরা। সেবারেও অবশ্য ঘরের মাঠেই খেলেছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৮ বছর আগের সেই স্মৃতিকে নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাইবেন দাসুন শানাকারা।