NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না : প্রভা


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১১:১৭ এএম

সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না : প্রভা

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যদিও ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনায় এখন নিজেকে পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব প্রভা। সেখানে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের ভাবনা-চিন্তা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী। 

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুর্হূত কাটাতে দেখা যায় তাকে। ভিডিওটির নেপথ্য পুরুষ কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।

 

যেখানে বলতে শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’

ভিডিওটির ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন— ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’ 

 
 
 
 
 

নায়িকার এমন মন্তব্যর সঙ্গ একমত পোষণ করেছেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে ভিডিওতে প্রভার লুক দেখে প্রশংসাও করেছেন তারা। অনেকেই আবার তাকে পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন।