NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইলন মাস্কের সন্তানের অদ্ভুত নাম, শুনলে অবাক হবেন যে কেউ


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৩২ এএম

ইলন মাস্কের সন্তানের অদ্ভুত নাম, শুনলে অবাক হবেন যে কেউ

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, সাবেক বান্ধবী গ্রিমসের ঘরে তার আরেকটি (তৃতীয়) সন্তান রয়েছে। আর এই সন্তানটির নামও তার আগের ছেলে-মেয়েদের মতোই অদ্ভুত। যে নাম শুনলে অবাক হবেন যে কেউ।

ইলন মাস্ক নিজের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) রোববার (১০ সেপ্টেম্বর) নিজের এই সন্তানের নাম প্রকাশ করে বলেছেন, শিশুটির নাম ‘তাও টেকনো মেকানিকাস।’

বিনোদনবিষয়ক অ্যাকাউন্ট পোপ বেসের একটি পোস্টের জবাবে এ তথ্য জানিয়েছেন মাস্ক। এই পোপ বেস মাস্ক এবং গ্রিমসের তিন সন্তানের নাম যথাক্রমে রেখেছে এক্স এই এ-একআইআই, এক্সা ডার্ক সাইড্রিয়েল মাস্ক এবং টেকনো মেকানিকাস।

তাদের তৃতীয় এই সন্তানটির বিষয়টি এতদিন গোপন রাখা ছিল।

মাস্ক এবং গ্রিমসের মধ্যে ২০২১ সালে দূরত্ব তৈরি হয়। কানাডিয়ান গায়িকা গ্রিমসে একবার বলেছিলেন তাদের মধ্যকার সম্পর্কটা ‘নড়েবড়ে’। কারণ তাদের মধ্যে এই ভালো সম্পর্ক যায়, এই সম্পর্ক খারাপ হয়ে যায়।

২০২২ সালে ভ্যানিটি ফেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে গ্রিমসে বলেছিলেন, তাদের দ্বিতীয় সন্তান এক্সা ডার্ক সারোগেসির মাধ্যমে ২০২১ সালের ডিসেম্বরে জন্ম নিয়েছিল।

এই তিনজন ছাড়াও আগের স্ত্রীর ঘরে মাস্কের আরও পাঁচ সন্তান রয়েছে।