NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

নাইন-ইলেভেন: ২২ বছর পর পরিচয় মিলল আরও দুজনের


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৩, ১২:২৪ এএম

নাইন-ইলেভেন: ২২ বছর পর পরিচয় মিলল আরও দুজনের

আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৭৫৩ জন। দীর্ঘ এ সময়ে তাদের মধ্যে ১৬৪৭ জনের পরিচয় শনাক্ত করা গিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও দুজনের নাম। ঘটনার ২২ বছর পর দেহাবশেষের ডিএনএ পরীক্ষায় আরও দুজনের পরিচয় মিলেছে। তারা দুজন নারী-পুরুষ—পরিবারের অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করেনি নিউ ইয়র্ক প্রশাসন। 

নিউ ইয়র্কের চিফ মেডিকেল এগজামিনার জানিয়েছেন, নিহতদের মধ্যে এ নিয়ে ১৬৪৯ জনকে শনাক্ত করা গেছে।

মার্কিন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, প্রথাগত ডিএনএ পরীক্ষার পরিবর্তে ‘নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনলজি’ ব্যবহার করা হয়েছে। 

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ‘আশা করছি স্বজন হারানো মানুষরা এবার এই আশ্বাস পাবেন, দ্রুত বাকিদের পরিচয়ও খুঁজে বের করা হবে।’

২০০১ সালে ১১ সেপ্টেম্বর (নাইন-ইলেভেন) সন্ত্রাসবাদী আল কায়দা চারটি বিমান ছিনতাই করে এ হামলা চালিয়েছিল। তখন দুটি বিমান আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। একটি আঘাত হানে পেন্টাগনের পশ্চিম অংশে। আর একটি ভেঙে পড়ে যায় পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলের একটি মাঠে। নাইন-ইলেভেনের সেই জঙ্গি হামলা বদলে দিয়েছিল আমেরিকাকে। এর পর এই জল গড়িয়েছে অনেক দূর। হত্যা করা হয় আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে। 

প্রতি বছর ওই তারিখে নিউ ইয়র্কের গ্রাউন্ড জ়িরো, যেখানে দাঁড়িয়ে ছিল ওই টুইন টাওয়ার, সেখানে এ দিন প্রার্থনা ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।