NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ব্যালেন্সড পাকিস্তান বনাম আত্মবিশ্বাসী ভারত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৮ পিএম

ব্যালেন্সড পাকিস্তান বনাম আত্মবিশ্বাসী ভারত

পাকিস্তানের বোলিং বনাম ভারতের ব্যাটিং। লড়াইয়ের মঞ্চটা অনেক আগে থেকেই এমন। পাকিস্তান যুগে যুগে তৈরি করেছে বিশ্বসেরা সব বোলার। যে তালিকায় থাকবেন সর্বকালের অন্যতম দুই সেরা পেসার ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনুস। সেইসঙ্গে ইমরান খান, আকিব জাভেদ, শোয়েব আকতার, মোহাম্মদ আমিরের নামও বলা চলে অনায়াসে। বর্তমান সময়ের ক্রিকেটের সেরা পেস আক্রমণ পাকিস্তানেরই। শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহদের নিয়ে গড়া বোলিং লাইনআপকে সমীহ করতে বাধ্য সকলেই।

বিপরীতে ভারতের ইতিহাস সমৃদ্ধ করেছে ব্যাটাররা। কপিল দেব আর সুনীল গাভাস্কারের হাত ধরে যার শুরু। শচীন টেন্ডুলকার তো ক্রিকেট ইতিহাসেরই সেরা। তার সঙ্গে ছিল সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্রর শেবাগের মত নামিদামি তারকা। হালের যুগে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল কিংবা হার্দিক পান্ডিয়ার মত নাম।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও নজরটা তাই থাকবে পাকিস্তানের বোলিং আর ভারতের ব্যাটিংয়ের দিকে। তবে দিনে দিনে দুই দলের লড়াইয়ের গতি বদলেছে। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ এখন বেশ সমৃদ্ধ। ওয়ানডের সেরা ব্যাটার বাবর আজম আছেন দলের কান্ডারি হয়ে।

তার পাশাপাশি আছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক, ফাখার জামান, ইফতিখার আহমেদ, শাদাব খানের মত নির্ভর করার মত তারকারা। ভারত দলেও বোলিং বিভাগে এসেছে বৈচিত্র্য। জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদবরা যেকোন দলের জন্যই ভয়ের কারণ।  

তবুও সাম্প্রতিক ফর্ম বলছে, এবারের লড়াইয়ে কিছুটা ব্যালেন্সড দল নিয়েই নামবে পাকিস্তান। দারুণ ছন্দে আছে দল। ম্যান ইন গ্রিনরা আছে র‍্যাঙ্কিং এর শীর্ষে। সে তুলনায় ভারতই এবার কিছুটা নড়বড়ে। সিনিয়ার ক্রিকেটার ছাড়া ভারতের সক্ষমতা অনেকটাই কমে আসে, সেটি স্পষ্ট। উইন্ডিজ সফরেই যার নমুনা দেখেছে ক্রিকেট দুনিয়া।

এমনকি এশিয়া কাপের গ্রুপ পর্বের সাক্ষাতেও পাকিস্তানি বোলিং এর হাতে নাস্তানাবুদ হতে হয়েছে  ভারতকে। যদিও হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষানের ব্যাটে ভর করে সম্মানজনক স্কোর দাঁড় করায় ম্যান ইন ব্লু-রা।  

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাক অধিনায়ক বাবর আজম নিজেদের এগিয়ে রেখেছেন কন্ডিশনের বিবেচনায়। অন্যদিকে ভারতীয় ওপেনার শুভমান গিলের কণ্ঠে শোনা গেল পাকিস্তানি বোলিং এর প্রতি সমীহ করার সুর। শেষপর্যন্ত এই মর্যাদার দ্বৈরথে কার জয় হবে সেটা জানা যাবে কলম্বোর প্রেমাদাসায় ম্যাচ শেষ হবার পরে।