NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কে শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে’র ছড়াড্ডা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৪ পিএম

নিউইয়র্কে শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে’র ছড়াড্ডা অনুষ্ঠিত

নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে বৈচিত্র্যপূর্ণ আবহে সম্পন্ন হলো শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে এবারের ছড়াড্ডাটি উৎসর্গ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি।

গত রোববার নিউইয়র্কের কুইন্সের জ‍্যামাইকা হিলসাইডে অনুষ্ঠিত এই আড্ডায় ছড়া পাঠ করেন ছড়াকার শাহীন ইবনে  দিলওয়ার, ছড়াকার আদিত‍্য শাহীন, ছড়াকার মানিক রহমান, ছড়াকার সজল আশফাক ও  ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।

ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোর প্রাণবন্ত উপস্থাপনায়, শিশু লেনন খালিফ লেখা ও আরশিল কাসাব আকা-র অংশগ্রহণ এবারের আড্ডার নতুন মাত্রা যোগ করে। তারা কাজী নজরুল ইসলামের কবিতা ‘খুকি ও কাঠবিড়ালি’ ও  ছড়াকার লুৎফর রহমান রিটনের ছড়া ‘আব্দুল হাই’ আবৃত্তি করে সকলের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী লাইলা খালেদা, কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি ও ডাক্তার কাজী শিমুল আখতার। ছড়াড্ডায় ছড়াকারদের নিয়মিত ছড়া পাঠের পাশাপাশি ছিল গান। সংগীত শিল্পী স্বপ্নীল সঙ্গীত পরিবেশন করে ছড়াড্ডাকে আরো মাতিয়ে তুলেন। তিনি পরপর অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।

সবশেষে সমবেত কন্ঠে কবি কাজী নজরুল ইসলামের ‘খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে….’ গানটি গেয়ে ছড়াড্ডা-র সমাপ্তি টানা হয়।