NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পরাজয় দেখছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:৪৩ এএম

পরাজয় দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার দারুণ জুটিতে জয়ের পথে শ্রীলঙ্কা। স্বল্প পুঁজি নিয়ে বাংলাদেশি বোলাররা লড়াই জমিয়ে তুলেছিলেন বটে, তবে সেটা যথেষ্ট ছিল না। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন মাত্র ৪৪ রানের।

হাতে আছে ২২ ওভার। সাদিরা-চারিথের অবিচ্ছিন্ন জুটিতে এখন পর্যন্ত এসেছে ৭৮ রান। 

 

রান তাড়ায় নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন পাথুম নিশাঙ্কা। তৃতীয় ওভারের প্রথম বলেই আরেক ওপেনার দিমুথ করুণারত্নেকে (১) বোল্ড করে দেন তাসকিন আহমেদ।

১৩ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। পরের ওভারেই ফের সাফল্য। তরুণ পেসার শরীফুল ইসলামের বলে অসাধারণ ক্যাচ নেন মুশফিক। পাথুম নিশাঙ্কা ফেরন ১৩ বলে ১৪ রান করে।
এরপর মঞ্চে অধিনায়ক সাকিব। তার ঘূর্ণিতে বোল্ড হয়ে যান কুসল মেন্ডিস (৫)। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা মিলে দলকে এগিয়ে নিয়ে যান। এই জুটিতেই জয়ের পথে ছুটতে থাকে শ্রীলঙ্কা।
৫৯ বলে ফিফটি তুলে নেন সামারাবিক্রমা।

 

এর আগে পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪২.৪ ওভারে মাত্র ১৬৪ রানে অল-আউট হয় সাকিব আল হাসানের দল। মহিশ থিকশানার করা ইনিংসের দ্বিতীয় ওভারেই এলবিডাব্লিউ হন অভিষিক্ত তানজিদ তামিম (০)। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ দীর্ঘদিন পর ওয়ানডেতে সুযোগ পেয়েও আউট হন ২৩ বলে ১৬ রানে। অধিনায়ক সাকিব ৫ রানে ফিরলে ৩৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এমতাবস্থায় নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়ের ৫৯ রানের জুটি আশা জাগিয়েছিল। সেই আশা দুরাশায় পরিণত হয় ৪১ বলে ২০ রান করা হৃদয়ের বিদায়ে। রিভিউ নিয়ে তাকে লেগ বিফোর করে শ্রীলঙ্কা।

৯৫ রানে বাংলাদেশের ইনিংসের অর্ধেক শেষ হলে শান্তর সঙ্গী হন মুশফিক। এই জুটিও সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু পারলেন না মুশফিক। পাথিরানার বলে করুণারত্নের তালুবন্দি হওয়ার আগে করেন এক বাউন্ডারিতে ১৩ রান। পঞ্চম উইকেট জুটি ভাঙে ৩২ রানে। সঙ্গীহীন হয়ে পড়েন শান্ত। পরের ব্যাটারদের মধ্যে মিরাজ (৫), শেখ মেহেদি (৬) কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত শান্তর ১২২ বলে ৭ চারে ৮৯ রানের ইনিংস শেষ হয় মহিশ থিকশানার বলে বোল্ড হয়ে। এরপর পাথিরানার বলে মুস্তাফিজ (০) এলবিডাব্লিউ হলে ৪২. ৪ ওভারে ১৬৪ রানে অল-আউট হয় বাংলাদেশ। পাথিরানা নেন ৩২ রানে ৪ উইকেট। এ ছাড়া ২ উইকেট নেন মাহিশ থিকশানা।