NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:২৬ এএম

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২

আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪০ জনের বেশি। বৃহস্পতিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে, বুধবার রাতে আগুন লাগে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতলে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রথমে ৪৩ জনের মৃত্যুর খরব জানালেও পরে তিনিই টুইট করে মৃতের সংখ্যা ৫২-তে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভিতর অনেকের চিকিৎসা করা হয়েছে। বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো বহু মানুষ ওই বহুতলে আটকে আছেন। জোহানেসবার্গ ডাউনটাউনের ওই বাড়িতে এখনো ভিতরপ পর্যন্ত যেতে পারেননি দমকলকর্মীরা। কীভাবে আগুন লেগেছে, তা-ও এখনো স্পষ্ট নয়।

 

সূত্র : ডয়চে ভেলে।